সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক সভা: আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের বাংলাবাজারে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের বংশবিস্তার নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান তিনি।

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, প্রজনন মৌসুমে সাময়িক ত্যাগ স্বীকার করলে ভবিষ্যতে ১০ গুণ বেশি ইলিশ আহরণ করা সম্ভব হবে।

সভায় জানানো হয়, ইলিশের উৎপাদন বাড়াতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্যজীবীদের সহায়তা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, চালের বরাদ্দ বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপুলিশের পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০