সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে টেকনাফের চিহ্নিত এক মাদক ডিলারকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে মুন্সীগঞ্জে বিক্রি করছিলেন।

জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। এরই অংশ হিসেবে গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন তথ্যের মাধ্যমে মাদক চালানের খবর পায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুক্তারপুর এলাকার নির্মাণাধীন টোল প্লাজার পাশে অভিযান চালায় ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসানের টিম। এ সময় ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ (৩০) নামের এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়ার বাসিন্দা মো. সেলিমের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার চালানটি নিয়ে তিনি বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে ডিবি সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০