সর্বশেষ

সারাদেশ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাঙ্গলকোটের নাসরুল্লাহ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। গত শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। বিমান অবতরণের পরপরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। তিনি এ হামলার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০