সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় শত্রুতাবশত চার একর আয়তনের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। কে বা কারা বিষ মিশিয়ে দেওয়ায় রুই, কাতলা ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত চাষিদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে বেড়িবাঁধসংলগ্ন ঘেরটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিতে মরা মাছ ভেসে উঠছে এবং কিছুক্ষণ পরপর আরও মাছ ভেসে উঠে। ক্ষতিগ্রস্ত মাছচাষিদের অভিযোগ, বিষ প্রয়োগের পাশাপাশি দুর্বৃত্তরা প্রায় ২ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে।

ঘেরের চাষি সজীব তালুকদার জানান, রাতে ঘের পাহারা দেওয়ার সময় তিনি পানিতে কিছু ছিটানোর শব্দ শুনে আলো জ্বালান। সে সময় বকু তালুকদার, মুসফিক তালুকদার ও জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে ঘেরে ওষুধ দিতে দেখেন। তাঁদের আটকানোর চেষ্টা করা হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখালে চাষিরা পিছু হটতে বাধ্য হন।

অপর চাষি মঞ্জু সিকদার অভিযোগ করে বলেন, দীর্ঘ ২০ বছর ধরে তাঁরা ঘেরটিতে মাছ চাষ করে আসছেন। জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও অভিযুক্তরা বিভিন্ন সময় ঘেরে ক্ষতিসাধন এবং হুমকি-ধামকি দিয়েছিল।

এ বিষয়ে অভিযুক্ত বকু তালুকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০