সর্বশেষ

সারাদেশ

পদ্মার চরাঞ্চলে ৪ জেলার পুলিশের সাঁড়াশি অভিযান

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং আধিপত্য বিস্তার রোধে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া জেলা পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে কেবল কুষ্টিয়া জেলা থেকেই প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নিয়েছেন। চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সমন্বিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দুর্গম চরাঞ্চলকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। আধিপত্য বিস্তার, বালুমহাল দখল, মাদক ও অস্ত্র চোরাচালান এবং কৃষিজমির ফসল লুটপাটের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। চরের সন্দেহভাজন স্থানগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, চরাঞ্চলের চিহ্নিত সন্ত্রাসীদের তৎপরতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান বিকেল পর্যন্ত চলার কথা রয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযানে জেলা পুলিশের প্রায় ২০০ সদস্য অংশ নিয়েছেন। অভিযানটি এখনো চলমান রয়েছে এবং শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। এর আগেও গত বছরের নভেম্বরে চরাঞ্চলে অনুরূপ একটি সফল অভিযান চালানো হয়েছিল।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০