সর্বশেষ

সারাদেশ

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রী সাচিং প্রু

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের প্রতিটি নাগরিক যাতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও বৈষম্যহীন পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লের (Jean-Marc Sere-Charlet) নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে সাচিং প্রু বলেন, বাংলাদেশ ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কৃষি খাতে পরিবর্তন আনতে কফি ও কাজুবাদাম চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে পাহাড়ে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি-শৃঙ্খলা, সুষম উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ এবং মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাশে এমিলি পালাহুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০