সর্বশেষ

সারাদেশ

৫ বছর পর রাজবাড়ীর কিশোর ওমর আলী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পিবিআই

সাইদা আক্তার ইমা, ফরিদপুর
সাইদা আক্তার ইমা, ফরিদপুর

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যাকাণ্ডের দীর্ঘ পাঁচ বছর পর ক্লুলেস এই মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়া সম্পর্কের জেরে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী নজরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই ফরিদপুরের জেলা কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণ দিয়ে ফরিদপুর পিবিআই কার্যালয় জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি বালিয়াকান্দির ঢোলজানী গ্রামের একটি ঘাসক্ষেত থেকে ওমর আলীর হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত ওমরের বাবা আহেদ শেখ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে মামলার তদন্তভার পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়।

তদন্তকারী সংস্থা জানায়, দুই আসামির স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন অভিযুক্তরা। এরই জেরে ওমরকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী পাঁচজন মিলে প্রথমে ওমরের হাত-পা বেঁধে ফেলে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে ও শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করে।

দীর্ঘ তদন্ত ও আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের পর অন্যতম অভিযুক্ত নজরুল ইসলামকে শনাক্ত করে পুলিশ। গত ৫ অক্টোবর গভীর রাতে ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি চৌকস দল। হত্যাকাণ্ডের পর থেকে নজরুল দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে ছিল।

ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে এই বর্বরোচিত হত্যাকাণ্ডে সরাসরি পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০