সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, সিলেট (গোয়াইনঘাট)
স্টাফ রিপোর্টার, সিলেট (গোয়াইনঘাট)

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী গুরুকচি দুর্গামন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) মন্দির প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় ইউপি সদস্য জলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য চন্দনা রানী দাস, আমেরিকা প্রবাসী বাবু রাসেন্দ্র কুমার দাস (লাল মেম্বার), রায়চাঁন দাস, রণচাঁন দাস, ধরণী দাস, পরেশ দাস, পাখি দাসসহ সনাতনী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, প্রতিমা তৈরি, পূজা পরিচালনা এবং ভক্তদের বিভিন্ন সুবিধা-অসুবিধাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে উপস্থিত গুণীজনদের পরামর্শ ও সর্বসম্মতিক্রমে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০