সর্বশেষ

সারাদেশ

জামালপুরে কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। ‘এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৫ দিনব্যাপী এই ক্যাম্পে নতুন বাংলাদেশ বিনির্মাণের দীক্ষা নেয় খুদে স্কাউটরা। রবিবারের এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার উদ্যোগে বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে এই জমকালো মহা তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিশুদের শৈশব থেকেই নিয়মানুবর্তিতা, নৈতিকতা এবং প্রখর বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। তারা বলেন, আজকের এই খুদে স্কাউটরাই ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন এবং জেলা স্কাউটসের সম্পাদক শফিউর রহমান শফী। এছাড়া সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কাউট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী মহা তাবু জলসা ও ক্যাম্প ফায়ার। এরপর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবমুখর এই ক্যাম্পে উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও ৫১ জন শিক্ষক এবং ৫০ জন স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা ক্যাম্পুরী সফল করতে নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০