সর্বশেষ

জাতীয়

এবার অটোগ্যাসেরও দাম লিটারে বাড়ল প্রায় ১২ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এলপিজির সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ দাম ঘোষণা করা হয়।

নতুন নির্ধারিত দামে অটোগ্যাসের মূল্য লিটারে প্রায় ১২ টাকা বেড়েছে। এত দিন প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হবে ৮৪ টাকা ৬২ পয়সায়।

বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে অটোগ্যাসের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

এদিকে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০