সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের নতুন পথচলা শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নতুন কর্মজীবন শুরু করেছেন ১৯০ জন নবনিযুক্ত শিক্ষক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে শিশুরা যাতে একটি আলোকিত ভবিষ্যৎ পায়, সেই লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন নবনিযুক্ত শিক্ষকেরা। যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকেও নতুন শিক্ষকদের বরণ করে নেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নবনিযুক্ত এই শিক্ষকদের উপজেলা পর্যায়ে ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন শেষে আগামী ১১ অক্টোবর তাদের নির্দিষ্ট বিদ্যালয়ে পদায়নের চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর ১২ অক্টোবর তারা নিজ নিজ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা শুরু করবেন।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এই বিষয়ে বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৯০ জন সহকারী শিক্ষক আমাদের অফিসে এসে যোগদান সম্পন্ন করেছেন। নতুন এই মেধাবীদের আগমানে জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার হবে। তাদের হাত ধরেই কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আরও সুন্দর ও মানসম্মত উপায়ে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০