সর্বশেষ

খেলা

টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে নবম বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান গেমসের নারী হকিতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের লিমা আক্তার। এক খেলোয়াড় কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগায় সিঙ্গাপুর।

এর দুই মিনিট পর, অর্থাৎ ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ফল নির্ধারণে পেনাল্টি শুটআউটের আশ্রয় নিতে হয়।

পেনাল্টি শুটআউটে স্নায়ুচাপ ধরে রেখে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী হকি দল। এই জয়ে এশিয়ান গেমসে নবম স্থান নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০