সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চা চক্রে এমপি মোশাররফ হোসেন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজের সার্বিক খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্যের সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুশল বিনিময়কালে সংসদ সদস্য কলাপাড়ার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর তালুকদার, মো. আলাউদ্দিন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহসীন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার। এছাড়াও মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জী সেখানে অংশ নেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংসদ এবিএম মোশাররফ হোসেন কলাপাড়া প্রেসক্লাবের চতুর্থ তলার নির্মাণাধীন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে তিনি আর্থিক ও সাংগঠনিক সহযোগিতার আন্তরিক আশ্বাস প্রদান করেন। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০