সর্বশেষ

সারাদেশ

চারঘাটে বকুল হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে বকুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় এই কর্মসূচি পালনের কারণে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে গত ২৮ আগস্ট রাতে পুঠিয়ার দুর্লভপুর গ্রামে বকুলকে নির্মমভাবে নির্যাতন করা হয়। শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে দড়ি দিয়ে বেঁধে জিআই পাইপ দিয়ে উপর্যুপরি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা খাতুন বাদী হয়ে বেলপুকুর থানায় রতন আলী, স্বপন, রইস, নফেল উদ্দিন ও বাকীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও এজাহারভুক্ত প্রধান আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

হলিদাগাছী রেলগেট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের ছেলে রাকিবুল ইসলাম অলিভ এবং ইউপি সদস্য মুক্তার হোসেন। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

অবরোধের খবর পেয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে আশ্বস্ত করলে ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। ওসি জানান, ঘটনাটি বেলপুকুর থানার অধীন হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০