সারাদেশ
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবায় তিনি এই প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মুন্সীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবায় তিনি এই প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মিরকাদিম পৌরসভার নগর কসবায় অবস্থিত মানিক পালের প্রতিমা তৈরির কারখানাটি সরজমিনে পরিদর্শন করেন। সেখানে নির্মাণাধীন ২২টি প্রতিমা ঘুরে দেখে শিল্পীদের খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।
ঐতিহ্যবাহী এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সকলের অংশগ্রহণে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর