সর্বশেষ

সারাদেশ

ভৈরবে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর মরদেহ উদ্ধার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামের এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকন আহমেদ জয় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে ছিলেন রোকন আহমেদ জয়। এক মাস আগে ছুটিতে তিনি দেশে ফেরেন। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে তাঁর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০