সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে রানী হত্যার প্রধান আসামির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের সাতপাড়ে বৃদ্ধা পরি রানী হাজরাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং প্রধান অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। স্বর্ণের কানের দুলের লোভে সংঘটিত এই রোমহর্ষক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে সোমবার দুপুরে কয়েক শতাধিক মানুষ রাস্তায় নেমে আসেন।

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রামের চাঞ্চল্যকর পরি রানী হাজরা হত্যাকাণ্ডের পর কেটে গেছে বেশ কিছুদিন। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি উৎপল বিশ্বাস এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুরে সাতপাড় বাজারে জড়ো হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন অন্তত পাঁচ শতাধিক গ্রামবাসী।

বিক্ষুব্ধ গ্রামবাসী ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, মাত্র এক জোড়া স্বর্ণের কানের দুলের লোভে বৃদ্ধা পরি রানী হাজরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংস এই ঘটনার পর খুনিরা লাশ গুম করতে ঘরের ভেতর তিন দিন ধরে আটকে রাখে এবং পরে পাশের একটি পাটক্ষেতে ফেলে যায়।

গত ১২ সেপ্টেম্বরের ওই হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে মৃণাল হাজরা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত কয়েকজন আসামিকে গ্রেপ্তার করলেও মূল হোতা উৎপল বিশ্বাস এখনো পলাতক। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০