সর্বশেষ

সারাদেশ

খুলনার রূপসায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলার আলাইপুর এলাকায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রূপসা থানা পুলিশ মমিনবাগ বিলের ভেতর থেকে এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, নিহত বাপ্পি নৈহাটি ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম মৃত আকবর আলী শেখ। সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দারা মমিনবাগ বিলের একটি চিংড়ি ঘেরে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, বাপ্পি সাধারণত এলাকায় অবস্থান করতেন না। তিনি বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহের শরীরে গুলির চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে থাকা অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তদন্ত শুরু করেছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০