সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উদ্ধার হওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে বাড়াইল গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা মধুমতী নদীর শাখা খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে এই খালে চলে এসেছে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের থানায় বার্তা পাঠিয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০