সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের এক সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এসব ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব হৃদয় হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক এর অধীনস্থ সকল ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হলো।

কমিটি বিলুপ্তির কারণ হিসেবে উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধিতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও পরিশ্রমী কর্মীদের নিয়ে নতুন ইউনিটের ঘোষণা আসবে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ জানান, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে তৃণমূল পর্যায়ে নতুন প্রাণসঞ্চার করা হচ্ছে। সব মহলের গ্রহণযোগ্য কর্মীদের নিয়েই নতুন কমিটিগুলো গঠিত হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০