সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে পাচারের সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাট্টাজোড় নতুন বাজার এলাকায় দুটি অটোরিকশাসহ এই সার জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লিটন আকন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অটোরিকশায় করে ইউরিয়া সার অবৈধভাবে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অবস্থান নেয় প্রশাসন। দুটি অটোরিকশা সেখানে পৌঁছালে সেগুলোকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় অটোরিকশাসহ ২৫ বস্তা সার জব্দ করা হয়।

জব্দকৃত ইউরিয়া সারগুলো পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। ইউএনও মুরাদ হোসেন জানান, সার পাচার ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ তৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০