সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবীব নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহত খন্দকার এহসান হাবীব দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে নিজ গন্তব্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্থানীয় যান বা পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং পেছন থেকে আসা অপর একটি দ্রুতগামী ট্রলি তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০