সর্বশেষ

সারাদেশ

পাবনায় জেলা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা সংহতি প্রকাশ করেন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি এক বিশাল শোডাউনে পরিণত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর হক বাবু ও আবু ওবায়দা শেখ তুহিন। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সদস্য সচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নষ্ট করতে চায়। দেশের সচেতন জনগণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ধরনের দেশবিরোধী অপচেষ্টা রুখে দেবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজপথে যুবদলের নেতাকর্মীরা সর্বদা সতর্ক থাকবে বলেও সমাবেশে ঘোষণা দেওয়া হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০