সর্বশেষ

সারাদেশ

শ্বশুরবাড়িতে চুরির হানা: ঘিওরে ১৩ লাখ টাকার স্বর্ণসহ জামাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়ির তালা ভেঙে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জামাই সামিউলকে রাজশাহী থেকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি হওয়া সব স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঘিওর থানা পুলিশ সোমবার এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর চুরির রহস্য উদ্ঘাটনের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়া এলাকার ব্যবসায়ী আকবর আলী খান ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখেন তাঁর দ্বিতীয় তলার ঘরের তালা ভাঙা। ঘরে ঢুকে তিনি দেখতে পান লকারে থাকা সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড চুরি হয়ে গেছে। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সামিউলের অবস্থান শনাক্ত করার পর ২০ সেপ্টেম্বর রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় ঝটিকা অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত জামাই সামিউলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সামিউল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে। অভিযানের সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া পুরো সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পরই এই সফল অভিযান চালানো হয়েছে। চুরি যাওয়া মূল্যবান অলঙ্কার উদ্ধারের পাশাপাশি আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০