সর্বশেষ

সারাদেশ

ফেসবুকে সস্তায় ইলিশের প্রলোভন, নড়াইলে ৯ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেসবুকে আকর্ষণীয় অফারে কম দামে ইলিশ ও বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলে ৯ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের মূল হোতা ফরহাদ হোসেনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ দুপুরে নড়াইলের আদালতে সোপর্দ করা হয়েছে। এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক স্মার্টফোন ও অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন উদ্ধার করা হয়।

নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত আসামিরা 'ইলিশের বাড়ি চাঁদপুর', 'কাকলী ফার্নিচার', 'অনলাইন বিডি' সহ বিভিন্ন জনপ্রিয় ও আকর্ষণীয় নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক পেজ খুলেছিল। তারা সাধারণ মানুষকে অল্প মূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত এবং পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দিত।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, প্রতারণার মাধ্যমে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ তারা অনলাইন জুয়ায় অপচয় করত। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০