গোপালগঞ্জের মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বসতঘর থেকে মোমেনা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।
নিহত মোমেনা বেগম (২৮) উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামের রুবেল শেখের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বিকেলে নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকেন। এ সময় মোমেনাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনা হয়। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১০৫ বার পড়া হয়েছে