সর্বশেষ

সারাদেশ

সংকটে ঐক্যের আহ্বান হুইফ নিজানের

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইফ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেছেন, রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, তবে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবার অবস্থান এক হওয়া প্রয়োজন।

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুইফ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

এ সময় তিনি বলেন, জাতীয় রাজনীতিতে বিভিন্ন দলের অবস্থান ও মত ভিন্ন হতে পারে। তবে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় ঐক্য থাকা জরুরি।

মতবিনিময় সভায় কুমিল্লার নিরাপত্তা, আয়তন ও জনসংখ্যার বিষয় বিবেচনায় মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রস্তাবের কথাও উঠে আসে। এ বিষয়ে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে।

বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে দেশে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। এর একটি কুমিল্লা এবং অন্যটি ফরিদপুর।

এদিকে কুমিল্লা বিভাগ গঠন নিয়ে কোনো ধরনের আঞ্চলিক বিরোধ সৃষ্টি না করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কুমিল্লা ও নোয়াখালীর মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। কুমিল্লা বিভাগকে কেন্দ্র করে দুই অঞ্চলের মানুষের মধ্যে কোনো আঞ্চলিক দ্বন্দ্ব সৃষ্টি হোক, তা তাঁরা চান না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০