সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে ৪০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ লিটার দেশীয় চোলাইমদসহ মোঃ আব্দুস সবুর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াডিয়াড়ী গ্রামের চাঁনপুরঘাটসংলগ্ন কাঁচা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসায়। বৃহস্পতিবার রাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুরকে আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্লাস্টিকের জারে রাখা চোলাইমদ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মোঃ আল মাহমুদ। আটককৃত সবুর শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানিবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সংলগ্ন এই জেলায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০