সর্বশেষ

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক, পিস্তল জব্দ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। একই দিনে একই এলাকা থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার রাতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় গভীর রাতে সন্দেহজনক গতিবিধি দেখে নুর মোহাম্মদ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।

আটক নুর মোহাম্মদ কুতুপালংয়ের এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের বাসিন্দা ও মো. অলি আহমদের ছেলে। বিজিবি জানিয়েছে, চোরাকারবারিদের বড় একটি চক্র মিয়ানমার সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে একই দিন দুপুরে ওই একই সীমান্ত এলাকায় অপর এক অভিযান চালায় বিজিবি। জামালের ঘের এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন জোয়ানরা। তবে অস্ত্রটি কার বা কারা ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ সময় কাউকে আটক করাও সম্ভব হয়নি।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা পিস্তল ও ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্রটির উৎস সন্ধানে পুলিশ তদন্ত শুরু করবে বলেও জানান তিনি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০