সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ গোপদিঘী গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশুর বয়সই মাত্র ৭ বছর বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর একজন হলেন দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদির মিস্ত্রির মেয়ে হাফিজা এবং অপরজন জুয়েল নম মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল। তারা দুজনেই সমবয়সী এবং প্রতিবেশী হিসেবে একসঙ্গে খেলাধুলা করত।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল হাফিজা ও জয়ন্ত। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন