সর্বশেষ

সারাদেশ

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের বাড়ি তালাবদ্ধ, পরিবার পলাতক

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার পর হামলাকারী মনিরুল হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গণপিটুনি বা হামলার ভয়ে মনিরুলের পরিবার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে বিতর্কিত এই সাবেক ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হামলাকারী আওয়ামী লীগ নেতার সাথে

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছোট ছেলে মনিরুল হাওলাদার। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খানের অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ২৮ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান মনিরুল। এলাকায় রেখে যাওয়া তাঁর বৃদ্ধা মা আলেয়া বেগম ও বড় ভাইয়ের সংসার চলত একটি জরাজীর্ণ দোচালা ঘরে। মনিরুল এখনো ইতালিতে যাওয়ার ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতে পারেননি।

মঙ্গলবার সকালে ‘জুলাই বিপ্লবের যোদ্ধা’ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মনিরুলের বাড়িতে এসে খোঁজখবর নিয়ে চলে যান। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মনিরুলের সৎ ভাই ওবায়দুল হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে গিয়ে মনিরুল নোংরা রাজনীতি শুরু করেছে। বিদেশে দেশের সম্মান নষ্ট করার কারণে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ওবায়দুল আরও জানান, এই বিতর্কিত ঘটনার পর লোকলজ্জা ও হামলার ভয়ে মনিরুলের মা, ভাই ও পরিবারের অন্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মনিরুলের গ্রামের বাড়িতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে যাতে কেউ মনিরুলের পরিবার বা বাড়িতে কোনো ধরনের হামলা বা ভাঙচুর করতে না পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করে পরিস্থিতি শান্ত রাখতে বলা হয়েছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন