সর্বশেষ

সারাদেশ

নড়াইলে আধিপত্যের লড়াইয়ে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদার (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে, যাতে নারীসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে লোকমান সরদারের পক্ষের সঙ্গে প্রতিপক্ষ আসলামের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে মিসকান ও তাঁর লোকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে তাঁর মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে। অন্যদেরও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মিসকান মারা যান।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের দুটি বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন