সর্বশেষ

আন্তর্জাতিক

গ্রিসের কোনিৎসার কাছে বড় দাবানল, নিয়ন্ত্রণে ১৫০ ফায়ারফাইটার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর-পশ্চিম গ্রিসের কোনিৎসা শহরের কাছে বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি ফায়ারফাইটার কাজ করছেন। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রোববার শহরজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় স্থল ও আকাশপথে ব্যাপক অগ্নিনির্বাপণ কার্যক্রম চালানো হচ্ছে।

গ্রিসের এপিরাস অঞ্চলের পাহাড়ি ত্রাপেজিৎসা এলাকায় গত ৩১ আগস্ট দাবানলের সূত্রপাত হয়। এরপর কয়েক দফা আগুনের তীব্রতা বাড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষ করে দুর্গম পাহাড়ি ভূখণ্ড ও ঘন বনাঞ্চলের কারণে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি ফায়ারফাইটারের পাশাপাশি আটটি বিশেষায়িত গ্রাউন্ড টিম এবং ৪৮টি অগ্নিনির্বাপণ যান মোতায়েন করা হয়েছে। আগুন নেভাতে আকাশপথে আটটি বিমান ও চারটি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

কোনিৎসার সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে আকাশপথে অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে এতে সাময়িকভাবে শহরের ওপর ধোঁয়ার পরিমাণ বেড়ে যেতে পারে।

শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে ভুগছেন এমন বাসিন্দাদের ঘরবাড়ি বন্ধ রেখে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকলে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথাও বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আগুনের দিকে না যেতে এবং জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে সরু সড়কগুলো খালি রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্গম ও খাড়া পাহাড়ি এলাকা এবং ঘন বনাঞ্চলের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। আগুন যাতে কোনিৎসা শহরের দিকে নেমে না আসে এবং নদী পেরিয়ে তিমফি পর্বত এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই এলাকায় জুনিপার, পাইন ও পুরোনো ফার গাছের ঘন বন রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা শুকনো উদ্ভিদজাত উপাদান এবং গাছের উচ্চ রজনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন