সর্বশেষ

সারাদেশ

কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের মেগা প্রকল্প

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ১৮০ মিলিয়ন ডলারের একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। ‘স্ট্রেনদেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’ বা এসএটিইপি শীর্ষক এই উদ্যোগে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে নতুন গতি আসবে।

প্রস্তাবিত ৫ বছর মেয়াদি এই মেগা প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) দক্ষিণ এশিয়ার একটি অন্যতম আঞ্চলিক গবেষণা ও জ্ঞান হাব হিসেবে গড়ে তোলা হবে। প্রকল্পের মোট ১৮০ মিলিয়ন ডলারের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০৫ মিলিয়ন ডলার এবং কোরিয়া এক্সিম ব্যাংক ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের মাধ্যমে ৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। বাকি অংশ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।

ইউজিসি মিলনায়তনে আয়োজিত এক পরামর্শ সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০২৭ থেকে ২০৩২ সালের মধ্যে বাস্তবায়নের জন্য নির্ধারিত এই প্রকল্পের মাধ্যমে বাকৃবিতে জলবায়ু পরিবর্তন ও কৃষি গবেষণা সংক্রান্ত একটি সর্বাধুনিক ইনস্ট্রুমেন্টেশন সেন্টার গড়ে তোলা হবে। একই সাথে রিমোট সেন্সিং, জিআইএস, ড্রোন প্রযুক্তি, বায়োটেকনোলজি ও রোবটিকসের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বাড়ানো হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, এই প্রকল্প দেশের কৃষি খাতে উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের কেবল চাকরির পেছনে না ছুটে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের প্রি-স্টার্টআপ ও ইনকিউবেশন সাপোর্ট দিতে এই প্রকল্প সাহায্য করবে।

এডিবির মিশন লিডার রিওতারো হায়াশি বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বাকৃবির অবস্থান অনন্য। এ প্রকল্পের মাধ্যমে দেশটির কৃষি গবেষণাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পাশাপাশি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই আলোচনা সভায় অংশ নিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন