সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বকেয়া বেতন চাওয়ায় শেফকে পিটিয়ে রক্তাক্ত করলেন মালিক

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বকেয়া বেতন চাওয়ায় এক রেস্টুরেন্ট শেফকে আটকে রেখে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক মালিকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শেফ চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলা হলেও এখনো মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজারের "জ্যাকসারা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট"-এর শেফ আল আমিনের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, রেস্টুরেন্ট মালিক ইনজামামুল হোসেন পাপ্পুর কাছে ২৩ হাজার টাকা বকেয়া বেতন পাওনা ছিল আল আমিনের। গত ৩০ আগস্ট বকেয়া টাকা চাইতে গেলে পাপ্পু কৌশলে তাকে নিজের বাড়িতে ডেকে নেন এবং একটি ঘরে আটকে রেখে সহযোগীদের নিয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

গুরুতর আহত অবস্থায় শেফ আল আমিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে ব্যবসায়ী পাপ্পুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে মামলা দায়েরের পর তোপের মুখে পড়ে অভিযুক্ত পাপ্পু দায় এড়াতে লোক দেখানো একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্থানীয়দের অভিযোগ, মূলধারার গণমাধ্যমকর্মীদের এড়িয়ে কেবল নিজের কয়েকজন অনুসারীকে নিয়ে এই ‘সংবাদ সম্মেলনের নাটক’ সাজানো হয়েছে। মামলার প্রধান আসামি হয়েও কীভাবে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সংবাদ সম্মেলন করছেন, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাগপুর বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী ইনজামামুল হোসেন পাপ্পুসহ চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আহত শেফ আল আমিনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন