সর্বশেষ

সারাদেশ

টংগীবাড়ীতে বসতঘরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় গ্রাম রক্ষা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় একটি বসতঘরে ভোরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োচিত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে আশেপাশের বহু বাড়িঘর। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার ইসলামপুর বালিগাঁও এলাকার আমজাদ শিকদারের বসতঘরে হঠাৎ আগুন লাগে। ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টংগীবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দ্রুত ভূমিকার কারণে আগুন পাশের অন্য কোনো ঘরে ছড়াতে পারেনি। ফলে এক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় পুরো এলাকা।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আমজাদ শিকদারের টিনের চৌচালা ঘরের আংশিক অংশ পুড়ে গেছে। এছাড়া ঘরের ভেতরে থাকা ফ্রিজ, খাট, শোকেস, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ আহত বা নিহত হননি।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন