সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ: বাস সুপারভাইজার নিহত, আহত ১৫

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরাগামী ময়দা বোঝাই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। নিহত মো. জুয়েল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে চাকা ফেটে যাওয়ায় ট্রাকটি মহাসড়কের ওপর পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসের বাম পাশের ইঞ্জিন কভারে বসে থাকায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুপারভাইজার জুয়েল।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত অন্তত ১৫ জন যাত্রীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন