সর্বশেষ

সারাদেশ

সস্তায় সিম অফারে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা চুরির অভিযোগ

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সস্তায় মোবাইল সিমের আকর্ষণীয় কম্বো অফার দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি বান্দরবানে 'অনলাইন ফরহাদ টেলিকম' নামের একটি ভুয়া ফেসবুক পেজ বা অনলাইন মাধ্যমের পরিচয় ব্যবহার করে গ্রাহকদের ফাঁদে ফেলার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কম্বো অফারের বিজ্ঞাপন দিয়ে প্রথমে গ্রাহকদের আকৃষ্ট করা হয়। মাত্র ২৩০ টাকায় আকর্ষণীয় টকটাইম ও ইন্টারনেট অফারের লোভ দেখিয়ে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে গ্রাহকরা তাদের ফাঁদে পা দিলে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করতে থাকে এই চক্রটি।

ভুক্তভোগী গ্রাহক মো. ঈশান জানান, ২৩০ টাকার একটি সিম অফার নেওয়ার জন্য তিনি ওই প্রতারক চক্রের সাথে যোগাযোগ করেন। অফারটি চালু করে দেওয়ার নাম করে তার কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়। এরপর অফার অ্যাক্টিভেশন ফি, সিকিউরিটি চার্জসহ বিভিন্ন বাহানায় দফায় দফায় টাকা দাবি করা হয়। এভাবে তার কাছ থেকে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত হাতিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগ উঠেছে, অনলাইন ফরহাদ টেলিকমের নাম ব্যবহার করে এই চক্রটি অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। সিম অফারের আড়ালে নিরীহ গ্রাহকদের সাথে এমন প্রতারণা বন্ধে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ঈশান।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় অফার বা কম মূল্যে মোবাইল ডেটা বিক্রির নামে প্রতিনিয়ত নতুন নতুন ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা। যেকোনো অননুমোদিত অনলাইন পেজ বা অজ্ঞাত ব্যক্তির মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠানোর আগে যাচাই-বাছাই করা এবং সর্বদা সচেতন থাকা আবশ্যক।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন