সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে পারিবারিক কলহে মা-মেয়ের বিষপানে মৃত্যু, স্বামী গ্রেফতার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ এক গৃহবধূর বিষপানের (হারপিক) ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় আড়াই বছরের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চালক মিলন মিয়ার স্ত্রী উর্মি বেগম (২২) এবং তাঁদের পাঁচ বছরের কন্যাসন্তান মিম। চিকিৎসাধীন অপর শিশুর নাম আবির হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মিলন মিয়ার সঙ্গে উর্মির প্রচণ্ড ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে মিলন স্ত্রীকে মারধর করলে ক্ষোভে ও অভিমানে দুই সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান উর্মি। পরবর্তীতে পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে টয়লেট ক্লিনার হারপিক কিনে নিজে পান করেন এবং দুই অবুঝ সন্তানকেও তা খাওয়ান।

স্থানীয় বাসিন্দারা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আড়াই বছরের আবির ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় নিহতের মা নার্গিস বেগম বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে স্বামী মিলন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন