সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া স্টেডিয়ামে কাবাডি খেলার বিরোধে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বিজয়ী দলের দশম শ্রেণির শিক্ষার্থী রক্তিমকে প্রতিপক্ষের এক ছাত্র পিঠে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩৬তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় মুখোমুখি হয়েছিল দহকুলা মাধ্যমিক বিদ্যালয় এবং কুষ্টিয়া জেলা কালেক্টরেট স্কুল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দহকুলা বিদ্যালয় ৪৪-২৮ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে।

খেলা শেষ হওয়ার পরপরই মাঠের উত্তেজনা মাঠের বাইরে চলে যায়। অভিযোগ উঠেছে, হারের ক্ষোভ থেকে প্রতিপক্ষ কালেক্টরেট স্কুলের এক শিক্ষার্থী হঠাৎ করেই দহকুলা স্কুলের দশম শ্রেণির ছাত্র রক্তিমের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করেন।

আহত রক্তিমকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তিমের পিঠে ক্ষত সৃষ্টি হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। এই বর্বরোচিত হামলার ঘটনায় স্টেডিয়াম এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্রীড়া প্রতিযোগিতার মতো একটি সুশৃঙ্খল আসরে এমন সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপস্থিত অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন