সর্বশেষ

সারাদেশ

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভবানীগঞ্জ জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে রাণী রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য এই র‌্যালিটি শুরু হয়। এরপর সেটি ব্র্যাক মোড় এবং গোডাউন মোড় প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। তিনি তার বক্তব্যে দলীয় সংকীর্ণতা ভুলে তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রেজাউল করিম টুটুল বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করতে হবে যে, বাগমারা বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলের আদর্শ তুলে ধরার অনুরোধ করেন তিনি।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মালেক মানিক, শাহাদাত হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, উজ্জ্বল হোসেন এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী নেহার বানু। এছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন