সর্বশেষ

সারাদেশ

ছাত্র দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীতে মাদ্রাসা শিক্ষক আজীবন বহিষ্কৃত

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার খাতা দেখানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সাথে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বোর্ড এই কঠোর ব্যবস্থা নেয়।

অভিযুক্ত মো. নাসির উদ্দিন নরসিংদীর মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি আলিম পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তাঁর মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

ভিডিওটি নজরে আসার পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে তাঁকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিবদ্ধ করা হয়েছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য প্রমাণাদি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন