সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ধরলা নদীতে মাছের পোনা অবমুক্ত করল বিএনপি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ধরলা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জলজ জীববৈচিত্র্য ও নদ-নদী রক্ষায় জেলা বিএনপির উদ্যোগে এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব কর্মসূচি নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের ধরলা সেতু এলাকায় এই পোনা অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাধারণত সভা-সমাবেশ কিংবা শোভাযাত্রার আয়োজন করা হলেও, এবার ভিন্নধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি বেছে নিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। জেলা শহরের ধরলা সেতু এলাকায় উপস্থিত হয়ে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরলা নদীর বুকে অবমুক্ত করেন বিপুল পরিমাণ দেশি মাছের পোনা।

উক্ত কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আশরাফুল হক রুবেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজাদুন্নবী শামীম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহুবরসহ ছাত্রদলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে নদী ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় মাছের পোনা অবমুক্ত করার এই প্রয়াস এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক জলাশয়ের ভারসাম্য রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে বাঁচাতেই এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন