সর্বশেষ

আইন-আদালত

উল্টো পথে চলায় মামলা

কোন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দেশে এই প্রথম মামলা হল!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সার্কিট হাউস রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামায়। গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িটি থামানোর পর চালককে জানানো হয় যে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের আইন ও ট্রাফিক বিধি লঙ্ঘনের শামিল। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, রেঞ্জ রোভারটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশের কর্মকর্তারা জানান, গাড়িটি যখন উল্টো পথে চলছিল, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ওই সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত ছিলেন বলে জানা গেছে।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি বৃহস্পতিবার সচিবালয়ে আলোচনার জন্ম দেয়। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়িও ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে এ ঘটনা একটি বার্তা দেবে।

পুলিশের দাবি, অতীতে যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রী কিংবা সরকারি কর্মকর্তাদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করার ঘটনা এবারই প্রথম।

এ বিষয়ে মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাতের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন