জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত ইজতেমা ময়দানে দুই পর্বে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম পর্বের ইজতেমা ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ইজতেমা ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমাকে ঘিরে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। এ কারণে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যান চলাচল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবছর টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় সাধারণত ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে।
১২৬ বার পড়া হয়েছে