সর্বশেষ

খেলা

রিয়াল মাদ্রিদে মনোযোগ দিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রূডিগারের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির অভিজ্ঞ ডিফেন্ডার আন্তোনিও রূডিগার। ২০২৬ বিশ্বকাপে জার্মানির হয়ে খেলার পর জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

আন্তোনিও রূডিগার

কিছুদিনের ভাবনাচিন্তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আন্তোনিও রূডিগার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জার্মানির এই ডিফেন্ডার জানিয়েছেন, এখন তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে।

রূডিগার লিখেছেন, ‘কিছু সময় ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দল থেকে বিদায় নেওয়ার এবং তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেওয়ার সময় এখন এসেছে।’

২০১৪ সালে জার্মান জাতীয় দলে অভিষেক হয় রূডিগারের। একই বছর জার্মানি বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতলেও সেই আসরের দলে ছিলেন না তিনি। দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জার্মানির হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

২০২৬ বিশ্বকাপেও জার্মানির জার্সিতে মাঠে নেমেছিলেন রূডিগার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ওই আসরে জার্মানির পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিলেন তিনি।

জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর এখন ক্লাব ফুটবলে পুরো মনোযোগ দিতে চান রূডিগার। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমার জন্য নতুন এক অধ্যায় শুরু হচ্ছে, যেখানে আমি সম্পূর্ণভাবে আমার ক্লাবেই মনোযোগ দেব।’

বার্লিনে জন্ম নেওয়া রূডিগার বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব একাডেমিতে বেড়ে ওঠেন। এরপর ইতালির রোমায় খেলার পর ২০১৭ সালে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। লন্ডনের ক্লাবটির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি।

২০২২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন রূডিগার। ২০২৪ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের স্বাদ পান তিনি।

জাতীয় দলের হয়ে রূডিগারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ২০১৭ সালের ফিফা কনফেডারেশন্স কাপ জয়। এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রিয়াল মাদ্রিদের হয়ে আরও সাফল্য অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন