সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ এসকুফ সিরাপ ও ভারতীয় টায়ার জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ এবং দুটি ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির সদস্যরা বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

বিজিবি সূত্র থেকে জানা গেছে, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান দুটি চালায়। প্রথম অভিযানটি পরিচালিত হয় ভোর ৫টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায়। সীমান্তর ১৮৫/১০-এস পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টহল দল একটি পরিত্যক্ত বাইসাইকেল তল্লাশি করে ১১০ বোতল ভারতীয় এসকুফ সিরাপ উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৫টার দিকে একই ইউনিয়নের সোনাপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় ট্রাকের দুটি বড় টায়ার জব্দ করে সীমান্তরক্ষী বাহিনী।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, জব্দ করা মাদক, বাইসাইকেল এবং টায়ারের সর্বমোট বাজার মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা। এই চোরাচালানের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অধিনায়ক আরও যোগ করেন, দেশের তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে সার্বক্ষণিক তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন