সর্বশেষ

জাতীয়

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি এবং বিভিন্ন কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক।

আজ বুধবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে গঠিত চার সদস্যের কমিটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। কমিটি অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ করিয়ে দেওয়ার জন্য ঘুষ গ্রহণ এবং অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

অভিযোগের মধ্যে সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপের বিষয়টিও রয়েছে। এ ছাড়া তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। দুদকের অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে তথ্য-প্রমাণ যাচাই করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন