সর্বশেষ

সারাদেশ

জনপ্রিয়তার মাপকাঠিতেই মিলবে স্থানীয় সরকারের মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠি বিবেচনা করেই দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। নির্বাচনে জয়ী হতে পারবেন এমন প্রার্থীদেরই কেবল দলীয় প্রতীক দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন। নরসিংদীর মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দলীয় প্রধান। ইতিমধ্যে বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের আমলনামা ও মাঠপর্যায়ের রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, দলের জন্য যারা অতীতে নির্যাতিত হয়েছেন বা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে নির্বাচনে জয়ের সম্ভাবনা যার সবচেয়ে বেশি, তাকেই মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

দেশের সামগ্রিক চিকিৎসা খাতের সংস্কার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিজে দেশের বিভিন্ন হাসপাতালে ঝটিকা সফর করছেন। তদারকি বাড়ানোর ফলে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং হাসপাতালের পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগামী এক বছরে চিকিৎসা খাতে ব্যাপক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন এবং পরবর্তীতে ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন