সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা নেতারা। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভায় বক্তারা দলের প্রতিষ্ঠা ও আদর্শের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় রাজপথে আপসহীন লড়াই করে আসছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সব ধরণের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে ঘোষপাড়াস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন